বন্ধ শ্বাস আজ খোলা হাওয়ায় স্বপ্ন সন্ধানী।
ছেঁড়া ছেঁড়া ছবি সময়ের স্রোতে আজও ভাসেনি
মেঘ ছুঁয়ে কথা বৃষ্টি হওয়ার হাতে সময় রাখে নি।।
আজ বৃষ্টি হয় অঝোরে চেতনার মন পথে,
তাই বাস্প হয় স্মৃতিরা মনচোরা শারসিতে,
কল্পনার বন্দরে তীর ভাঙা ঢেউ গুনে
জেগে আছে বাতিঘর অ শান্ত জীবণে।
অসময় ক্লান্তিতে সময়ের হাতছানি
অন্ধকার এ ঘরের পর সেই আলোর ব্যালকনি।।
শূন্যতার এ মগ্নতায় একা মন বিষণ্ণ সরণী
ব্যস্ততার ভিড়ে মন এখনো মানুষ চেনে নি।
তাই দুর্নিবার আহ্বানে গলা মেলাই একমনে
ভিন্নতার একতার স্বপ্ন দেখি আনমনে।
মনে হয় জীবণের কাছে হয়ে থাকি আরো ঋণী
অন্ধকার এ ঘরের পরই জানি আছে
আলোর ব্যালকনি।।
No comments:
Post a Comment